৬ মে ২০২৬

ময়মনসিংহ সিটি নির্বাচনের জন্য ৪০টি দলকে ইসির চিঠি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ময়মনসিংহ সিটি নির্বাচনের জন্য ৪০টি দলকে ইসির চিঠি

বাংলাপ্রেস, ঢাকা : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৪০টি নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ মার্চ) ইসির উপসচিব মো: আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠি সকল দলের সভাপতির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে নিবন্ধিত দলের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নাম ৭ কার্যদিবসের মধ্যে ইসিকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এ সিটিতে ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। ভোট হবে ৫ মে।

এদিকে নির্বাচন কমিশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সকল প্রচার সমগ্রী ৭ এপ্রিলের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে। ইসির উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার ও রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। জানা যায়, নির্বাচন উপলক্ষ্যে এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে ময়মনসিংহ পৌরসভায় অন্তর্ভুক্ত করে এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।

নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি