৫ মে ২০২৬

ময়মনসিংহ মেডিক‌্যালে ১ দিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহ মেডিক‌্যালে ১ দিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৫৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, রোববার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ১২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.২৯ শতাংশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি