মুসলিমুর রহমান এর কবিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
"মুখে মধু"
----- মুসলিমুর রহমান
বুকে বিষ মুখে মধু
এই কি জাতের বধু?
মুখে মধু বুকে বিষ
পিছু লাথি সামনে ঢিশ।
উপর সাদা ভিতর কালো
সেটা কি মানুষ হলো
দিনে রহিম রাতে রাম
এটা কি ধর্মের কাম।
লোক দেখানো দেশ প্রেম
কাজে কামে অন্য গেম
নিজে ভাল অন্য খারাপ
স্বার্থ সিদ্ধে হালাল সরাপ।
আমি রানী তুমি রাজা
আর সবে হুল প্রজা
আমি খাব গোশ রুটি
তুমি খাবে পচা পুটি।
আমার আমার সব আমার
কোন কিছু নাই তোমার
আমি শুধু রব বেচে
তুমি মরে যাও পচে।
হঠাও ন্যায় নীতির দাম
নিজে বা্ঁচলে বাপের নাম
কে কাদে কে হাসে
আমার কি যায় আসে।
একই অঙ্গে দৈত রুপ
বিশাল জংগা মাটির কূপ
তাইতো বলি ভাল হও
এসব তোমরা ছেড়ে দাও।
#
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি