মুন্সীগঞ্জে সংকট দেখিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি

মুন্সীগঞ্জ থেকে সংবাদদাতা : সংকট দেখিয়ে মুন্সীগঞ্জের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বিদ্ধি রাখা অভিযোগ পাওয়া গেছে। চাল,ডাল,ভোজ্য তেল,আধা,রসুন,পেয়াজ,চিনি,হলুদ,মরিচসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অধিক বৃদ্ধি করা হয়েছে।
করোনার প্রভাবে পন্যের দাম আরো বাড়তে পারে এমন গুজুবে চালের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষা করা গেছে। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান চালাচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভা ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। তবুও কমছে না নিত্য প্রয়োজনীয় পন্যের দাম এবং ঠেকানো যাচ্ছেনা ক্রেতাদের।
মুন্সীগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে,করোনা ভাইরাস এর আতঙ্ককে পুঁজি করে এক শ্রেনীর অসাধু দোকানী চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এতে আতঙ্কিত হয়ে ক্রেতারা হুমরি খেয়ে পড়েছে বাজার গুলোতে। কেউ কেউ ৩ থেকে ৫ বস্তা করে ক্রয় করছে চাল। এই সুযোগকে কাজে লাগিয়ে সব কিছুর দাম বিদ্ধি করে বিক্রি করছে মোনাফা খোরেরা।
দাম বৃদ্ধির অভিযোগ পেয়ে মুন্সীগঞ্জের প্রধান কাঁচা বাজারের নিজাম স্টোর নামের একটি দোকান বন্ধ করে দিয়েছে পৌরসভা একটি মনিটরিং টিম। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে চালের দোকানটি এমনটাই জানিয়েছেন পৌরসভার স্যানেটারি অফিসার লিনা শাহা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি