৫ মে ২০২৬

মুনিয়া আত্মহত্যা মামলা: আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মুনিয়া আত্মহত্যা মামলা: আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত
বাংলাপ্রেস ডেস্ক: মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেয়। চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে মামলার বাদী মুনিয়ার বোনের নারাজি ও মামলাটি তদন্তের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেয়ার আবেদন নাকচ করে এই আদেশ দেয় আদালত। গত ১৯ জুলাই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মুনিয়ার মরদেহ। পরে এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি