৫ মে ২০২৬

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকা ৫০ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মুম্বাইয়ে ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকা ৫০ জন

বিদেশ ডেস্ক: ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। তবে ধসে পড়া ভবনের নিচে আরও ৪০ জনের বেশি মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুম্বাইয়ে দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ ডোংরি এলাকায় আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে ওই ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের নিচ থেকে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-র তিনটি টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে সরু গলি, পুরনো ঘরবাড়ির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই সেখানে ভারী বর্ষণ হচ্ছিল।

এদিকে ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর কর্মীরা পৌঁছেছে। তবে সরু গলির কারণে অনেকটা দূরেই তাদের গাড়ি পার্ক করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক কিশোর জানিয়েছে, আমরা একটি বিকট শব্দ শুনতে পাই। সবাই চিৎকার করছিল- বিল্ডিং পড়ে যাচ্ছে, বিল্ডিং পড়ে যাচ্ছে। আমি দৌঁড়ে যাই। মনে হচ্ছিল তখন বড় একটা ভূমিকম্প হয়েছে।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এই ভবনটি ৯০-১০০ বছরের পুরনো হতে পারে। আমি বেশ কয়েকজন শিশুর মৃতদেহ দেখিছি। ভবনটিতে সাত-আটটি পরিবার বসবাস করতো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি