মুক্তি পেলেন মেং ওয়ানঝু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কানাডা। ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে হুয়াওয়ে এর প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝুকে কানাডায় গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে। দীর্ঘ কূটনৈতিক উত্তেজনার পর শুক্রবার এই চীনা প্রযুক্তি নির্বাহীকে কানাডায় গৃহবন্দী অবস্থা থেকে মুক্তির নির্দেশ দিয়েছে মার্কিন বিচার বিভাগ।
হুয়াওয়ের এই নির্বাহীর ওপর যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিলো, সে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে স্কাইকম নামে একটি কোম্পানির সঙ্গে হুয়াওয়ে বাণিজ্য সম্পর্ক স্থাপন করার ফলে এইএসবিসি ব্যাংককে হুমকির মুখে ফেলেছিলো। মার্কিন বিচার বিভাগের সঙ্গে করা এক চুক্তির মাধ্যমে মামলাটি মিমাংসা করা হয়। ফলে এই শীর্ষ চীনা প্রযুক্তি কর্মকর্তা কানাডা ত্যাগ করার অনুমতি পেলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি