৭ মে ২০২৬

মুহাম্মদ (সা.)-এর পোশাক দেখতে মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মুহাম্মদ (সা.)-এর পোশাক দেখতে মানুষের ঢল
বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর তুরস্কের শেরিফ মসজিদে মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজারো মানুষ ভিড় করছেন। তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত দুই বছর ধরে এই পোশাকের প্রদর্শনী বন্ধ ছিল। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়। পোশাকটি হজরত মুহাম্মদ (সা.) উপহার হিসেবে পাঠিয়েছিলেন হজরত উওয়াইস আল-কারনিকে (রা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ’ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। খবর ডেইলি সাবার। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তিত্বের ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশি। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন। আবার কেউ কেউ নামাজও পড়েন। পোশাকটির প্রদর্শনী চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। সূত্র : ডেইলি সাবাহ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি