মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের তাগিদ জাতিসংঘের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস অনলাইন: জাতিসংঘ শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাসহ মানবাধিকার সনদের বিভিন্ন বিধান মেনে চলার অঙ্গীকার রক্ষায় বাংলাদেশকে তাগিদ দিয়েছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ বুধবার এক বিবৃতিতে এ তাগিদ দেন।
বাংলাদেশে জাতিসংঘ আবাসিক কার্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশ দলটির কার্যালয়ে ঢুকে অভিযান চালায়। এর ঘণ্টাখানেকের মধ্যে জাতিসংঘের তরফ থেকে এ বিবৃতি দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এ সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে দলটির।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৫ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
৪৩ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি