৫ মে ২০২৬

মস্কোয় থানার সামনে বোমা বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ এএম
মস্কোয় থানার সামনে বোমা বিস্ফোরণ, দুই পুলিশসহ নিহত ৩

বাংলাপ্রেস ডেস্ক:   রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। 

এ ঘটনার মাত্র দুদিন আগে সেই একই এলাকায় ফানিল সারভারোভ নামে দেশটির সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় প্রাণ হারান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরের দিকে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান।

এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের বয়স ২৪, আরেকজনের ২৫ বছর। ২৫ বছরের পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের একটি সন্তান রয়েছে।

কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। সাধারণত ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে এ ধরনের হামলা চালিয়ে থাকে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি