মসজিদের ইমামদের সাথে পুলিশ সুপারের বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ভোলায় গুজব ছড়িয়ে শান্ত পরিবেশ অশান্ত করার প্রেক্ষিতে সোমবার ঝিনাইদহের মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের নিয়ে এক বিশেষ সভা করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
স্থানীয় ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সকল মসজিদের ইমামদের এ সংক্রন্ত বিষয়ে মুসল্লীদের ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। তিনি বলেন ইসলাম শান্তির ধর্ম। ধর্ম নিয়ে কেও বাড়াবাড়ি করলে কি হবে তার শাস্তিও কোরআন পাকে উল্লেখ আছে। এ সময় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শাতাধিক মসজিদের ইমাম ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি