৭ মে ২০২৬

মৃত জাওয়াহিরির যে ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মৃত জাওয়াহিরির যে ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়
বাংলাপ্রেস ডেস্ক: ওসামা বিন লাদেনের পর আল কায়দার প্রধান হয়েছিলেন জাওয়াহিরি। ২০২০ সালে হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অসুস্থতার কারণে আল কায়দা প্রধানের মৃত্যু হয়েছে বলেও প্রচার হয়। তারপর থেকে তার কোনো ভিডিও বা বার্তা বাইরে আসেনি। সেই জাওয়াহিরির এক ঘণ্টার এক নতুন ভিডিও এসেছে নেট মাধ্যমে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গেছে। ৯/১১ বর্ষপূর্তির দিনই আল কায়দা প্রধানের ভিডিও সামনে আনের তাদের মুখপত্র আস-সাহাব। ওই দিন সকাল থেকেই কিছু টেলিগ্রাম চ্যানেলে প্রোমো চালাচ্ছিল আস-সাহাব। তার পরই আল কায়দার ভবিষ্যৎ নিয়ে জাওয়াহিরির লেখা একটি ৮৫২ পাতার বই প্রকাশ করে আল কায়দা মুখপত্র। সেই বইয়ের প্রকাশনার পর্ব শেষেই ভিডিওটি ছাড়ে তারা। সেখানে দেখা গেছে, ২০২০ সালে নিহত আল কায়দা জঙ্গিদের স্মরণের পাশাপাশি প্রশংসাও করছেন জাওয়াহিরি। তবে গোটা ভিডিও মাত্র একবারই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেছেন জাওয়াহিরি। সেখানে তাকে বলতে শোনা গেছে, দীর্ঘ ২০ বছর যুদ্ধের পর আমেরিকা পরাস্ত হয়েছে। আফগানিস্তান ছেড়ে পাকাপাকি ভাবে চলে গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি