৮ নভেম্বর ২০২৬

মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ এএম
মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে। ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা  ৫ লাখ মেট্রিক টন, ৪৯ টাকা প্রতি কেজি দরে কিনবে। আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, ৪৮ টাকা প্রতি কেজি।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে। মোটা চালের দাম বাড়েনি, মিনিকেটের দাম বেড়েছে।

চাল রপ্তানির সুযোগ অন্তর্বর্তী সরকারের সময় দেয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। দেশের খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার। বর্তমানে চাল মজুদ আছে ১৭ লাখ মেট্রিক টন আর গম ৩ লাখ মেট্রিক টন। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি