৮ মে ২০২৬

মৌলভীবাজারে বড়লেখার চা বাগানে ৫ জন খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মৌলভীবাজারে বড়লেখার চা বাগানে ৫ জন খুন

বাংলাপ্রেস ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ৫ জন খুন হয়েছেন। এর মধ্যে এক পরিবারের ৩ জন এবং অপর একটি পরিবারের ২ জন রয়েছেন। নিহতরা সবাই চা শ্রমিক ছিলেন। তাদের ২ জন নারী এবং তিনজন পুরুষ।

আজ ভোরে উপজেলার পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটেছে। বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে। এদের মধ্যে ঘরের মেঝেতে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। অন্য লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি