মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর উপজেলার গংগাপুর রাষ্ট্রপ্রতি মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠিত ।
শনিবার (২৬জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে তমাল কিষান মজুমদারের সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য, শাখাওয়াত হোসেন আরিফ এর সভাপতিত্বে সাগ্বত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান, মীর শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন কামাল, মোঃ আবু সাঈদ, মোঃ বাবুল পাটোয়ারী বাবুল, উত্তর হামছদী ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আরজু হোসেন প্রমূখ।
এবছর উক্ত বিদ্যালয় হতে ১৮জন ছাত্র ও ১৬জন ছাত্রী মিলে মোট ৩৪ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এবং নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি