৭ মে ২০২৬

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আজ বিকেলে ভারতে যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। তিনি বলেন, ‘শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।’

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।

সদ্যসমাপ্ত নির্বাচনে বিজিপির নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় অর্জন লাভ করায় ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন। বাসস

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি