৮ মে ২০২৬

মোদির সফরের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করল ইসলামি দলগুলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোদির সফরের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করল ইসলামি দলগুলো

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে ইসলামি কয়েকটি দল ও সংগঠন। শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

সংক্ষিপ্ত সমাবেশে তিসি বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদে জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি।আজকের কর্মসূচি জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে। নামাজের এক ঘণ্টা আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল পল্টনের দিকে চলে যায়। অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি