৮ মে ২০২৬

মোদিকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না : কাসেমী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোদিকে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না : কাসেমী

বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনোভাবেই ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন খুনি। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর মোদি সরকার নির্যাতন হত্যা চালাচ্ছে। যে সময়ে বাংলাদেশে সম্প্রীতি বিরাজ করছে, সেই সময় দেশে কোনোভাবে খুনি মোদিকে ঢুকতে দেয়া হবে না।

ভারতে দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর চালানো হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী দলগুলো। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন তিনি।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, দিল্লিতে পরিকল্পিতভাবে মুসলমানদের ওপর হত্যা, নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু তাই নয়, মসজিদ আল্লাহর ঘর, ভারতে মসজিদে হামলা হচ্ছে। মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, এ ভারতকে মুসলমানরাই স্বাধীন করেছে। আর আজকে সেই মুসলমানদের সঙ্গে মোদি সরকার নিপীড়ন নির্যাতনমূলক আচরণ করছে। অথচ তারা নিজেরাই ছিলেন ইংরেজদের দালাল। সেই দালাল গোষ্ঠীই আজকে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে।

হুঁশিয়ারি দিয়ে কাসেমী বলেন, আমরা বাংলাদেশে সম্প্রীতি দেখতে চাই। আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিশ্বাসী না। কিন্তু আমাদের দেশে এই খুনি মোদিকে আসতে দেয়া হলে এ দেশের সম্প্রীতি-সুনাম নষ্ট হবে। তাই তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃস্থানীয় বক্তাদের কণ্ঠেও একই রকম বক্তব্য উঠে আসে। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। যা বাইতুল মোকাররম সংলগ্ন ও পল্টন এলাকার সড়ক প্রদক্ষিণ করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি