৫ মে ২০২৬

মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ইমরান খান

বিদেশ ডেস্ক: রাত পোহালেই শুরু লোকসভা নির্বাচন। আর ঠিক তার আগের দিনই উলটো সুর ইমরান খানের গলায়। নিজের কথাবার্তায় বুঝিয়ে দিলেন, ভারতের প্রধানমন্ত্রীর আসনে আরও একবার তিনি দেখতে চান নরেন্দ্র মোদিকেই! পাক প্রধানমন্ত্রী বলছেন, নির্বাচন জিতে মোদি ফের ক্ষমতায় এলে দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে বৈঠকে বসা যাবে। ভালভাবে কথা বলার পথ প্রশস্ত হবে। কিন্তু কংগ্রেস এলে কাশ্মীর ইস্যু নিয়ে পরিবেশ উত্তপ্ত হতে পারে। কারণ সেক্ষেত্রে বিরোধীরা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এমন উলটপুরাণে হতবাক রাজনৈতিক মহল।

দিন কয়েক আগেও ছবিটা ছিল একেবারে উলটো। ইমরান খান অভিযোগ করেছিলেন, লোকসভা ভোটে জিততে পাকিস্তানকেই হাতিয়ার করেছেন মোদি। সেই ইমরানই এখন বলছেন, বিজেপির মতো একটি দক্ষিণপন্থী দল ক্ষমতায় এলে কাশ্মীর নিয়ে বৈঠকের মাধ্যমে কোনও একটা সমাধানসূত্রে হয়তো পৌঁছনো সম্ভব হবে। তাঁর কথায়, “ভারতে এখন যা হচ্ছে, আমি ভাবতেই পারিনি কখনও হবে। মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ করা হচ্ছে।” তাঁর অভিযোগ, ভারতে বসবাসবাসী মুসলিমরা আগে যতটা সুখে-শান্তিতে থাকতে পারতেন, এখন আর পারেন না। উগ্র হিন্দুত্ববাদের জন্যই এমনটা হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহির সঙ্গে মোদির তুলনা টেনে তিনি বলেন, মোদিও ভয় আর জাতীয়তাবাদকেই ভোট জয়ের হাতিয়ার করেছেন।

উরি হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। পুলওয়ামায় জইশ জঙ্গি হামলার পর শত্রুতা চরমে পৌঁছায়। এরপর পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক এবং অভিনন্দন বর্তমানকে আটক করে মুক্তি দেওয়ার ঘটনায় পরিবেশ আরও উত্তপ্ত হয়। এই ইস্যুকে তুলে ধরে কংগ্রেসকে বিঁধেছিলেন বিজেপি নেতা-মন্ত্রীরা। বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে পাকিস্তানে দীপাবলি পালিত হবে। কারণ মোদি সরকারকে ভয় পায় প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু ইমরান খান কেন মোদিকেই প্রধানমন্ত্রী চাইছেন, সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আরও একবার কেন্দ্রের মসনদে বসলে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে দিতে সচেষ্ট হবে বিজেপি৷ ইস্তেহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তাই জম্মু ও কাশ্মীর সমাধানসূত্র বের করতে মরিয়া হয়ে উঠেছেন ইমরান খান। তবে তাঁর ইচ্ছা পূরণ হবে কিনা, ২৩ মে-ই মিলবে তার জবাব।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি