৫ মে ২০২৬

মোদী আর প্রধানমন্ত্রী হচ্ছেন না !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোদী আর প্রধানমন্ত্রী হচ্ছেন না !

বিদেশ ডেস্ক: এ বার লোকসভা ভোটের ফলাফলে বিজেপি একক বৃহত্তম দল হলেও হতে পারে সংসদে। কিন্তু নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হচ্ছেন না। এমনটাই মনে করেন এনসিপি-র প্রধান শরদ পওয়ার।

সংবাদ সংস্থাকে শরদ বলেছেন, ‘‘আমি মনে করি নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হবেন না। কারণ, বিজেপি ক্ষমতায় ফেরার জন্য ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না। তবে বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। আর সেই অবস্থায় সরকার গড়তে অন্য দলের সাহায্য প্রয়োজন হবে। তখন প্রধানমন্ত্রী হিসেবে অন্য কাউকে খুঁজবে বিজেপি।’’ ২০১৪ সালে বিজেপি একাই ২৮৩টি আসন পেয়েছিল। আর এনডিএ পেয়েছিল ৩২৬টি আসন।

বিজেপি সভাপতি অমিত শাহের একটি মন্তব্য নিয়েও কটাক্ষ করেছেন শরদ। অমিত বলেছিলেন, মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ৪৫টিতেই জিতবে বিজেপি। শরদ বলেছেন, ‘‘অমিত শাহের ভুল হয়েছে। তাঁর বলা উচিত ছিল ৪৮টি আসনই পাবে তৃণমূল!’’  সূত্র ঃ আনন্দ বাজার

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি