৪ মে ২০২৬

মোবাইল ইন্টারনেট ৩ দিনের নিচে কোন প্যাকেজ নয় : বিটিআরসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোবাইল ইন্টারনেট ৩ দিনের নিচে কোন প্যাকেজ নয় : বিটিআরসি

বাংলাপ্রেস জাতীয় দপ্তর : আগামী ১ ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন অপারেটররা ইন্টারনেট প্যাকেজের মেয়াদ তিন দিনের কম রাখতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের ন্যূনতম মেয়াদ হবে তিন দিন এবং এই নির্দেশনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এক মাস পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রান্ত হলে তাঁকে ইন্টারনেট প্যাকেজ অথবা বান্ডেল অথবা অফার কিনতে হবে। রোববার থেকে এই নির্দেশনা চালু হওয়ার কথা রয়েছে।

বিটিআরসি বলছে, ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারের সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে নির্দেশনা জারি করা হবে। এর আগে গত ১৬ জানুয়ারি বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক জানান, ২৭ জানুয়ারির পর থেকে সাত দিনের কম মেয়াদের কোনো ইন্টারনেট প্যাকেজ থাকবে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি