মন্ত্রিসভায় নতুন মুখ যারা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কারা কারা থাকছেন এবারের মন্ত্রিসভায়। এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ইতোমধ্যে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এদিকে বুধবার (১০ জানুয়ারি) রাতে নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ৩৬ জনকে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য ২৫ এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার জন্য ১১ জনকে ফোন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তারা। প্রথমে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।তবে এবারের মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাচ্ছে। তারা হলেন-
পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন যারা:
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ও নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন যারা:
বেগম সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি