মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশনের মধ্যেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ শনিবার পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টার দিকে বিশেষ বৈঠক ডেকেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
এতে বলা হয়, মন্ত্রিসভার জরুরি বৈঠকে সভপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এমন সময় মন্ত্রিসভা বিশেষ বৈঠক ডাকা হয়েছে, যখন তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হতে যাচ্ছে। তার সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর হতে যাওয়া ভোটাভুটিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করেন তিনি।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। এর কিছুক্ষণ পর সংসদের অধিবেশন বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার আসাদ কায়সার। তিন ঘণ্টা পর সেই অধিবেশন আবার শুরু হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনাস্থা ভোট পেছাতে কৌশল অবলম্বন করছেন ইমরান খান। সর্বোচ্চ আদালতের রায় মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি বিরোধীদের মুখোমুখি হবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
২০ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৮ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি