৭ মে ২০২৬

মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ৫ প্রভাবশালী মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ৫ প্রভাবশালী মন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি-জামায়াত বিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে পুরনোর পাশাপাশি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বেশ কয়েকটি নতুন মুখ। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন প্রভাবশালী পাঁচ মন্ত্রী। তারা হলেন:- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল (কুমিল্লা ১০), পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন (সিলেট-১ ), স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক (মানিকগঞ্জ-৩), বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি (রংপুর-৪)। তবে এবারের মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাচ্ছে। তারা হলেন:- পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া নতুন মুখ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫) আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. ফরিদুল ৭ হক খান (জামালপুর-২), মো জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নতুন মুখ বেগম সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপি- জামায়াত বিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি