৮ মে ২০২৬

মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নিয়ে বিতর্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নিয়ে বিতর্ক

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মন্ত্রী এমপিদের নির্বাচনী কাজে অংশ নেয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ি স্থানীয় সরকারের কোন নির্বাচনী কাজে সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা অংশ নিতে পারেন না। তবে ঢাকার বিভক্ত দুই সিটির নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগ যে কমিটি করেছে সেখানে বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।

তারা নির্বাচনকাজে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নে দলীয় নেতাদের বক্তব্যেও ধোয়াশা রয়েছে। প্রচারণায় অংশ নিতে না পারলেও তারা নির্বাচনের সমন্বয় কাজ করতে পারবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমন্বয়ক তোফায়েল আহমেদ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, মন্ত্রী-এমপিরা প্রচারে অংশ না নিলেও কোন সমস্যা হবে না।

কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হওয়ায় এ নিয়ে একটি পরিপত্র জারির দাবি তুলেছেন জেষ্ঠ্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকার। প্রধান নির্বাচন কমিশনারকে দেয়া আনঅফিসিয়াল নোটে তিনি এ দাবি করেন।

এতে তিনি বলেন, বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যে কোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। এই নির্বাচনী কার্যক্রম ঘরে বা বাইরে যে কোনো স্থানে হতে পারে।

সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেনও বলেছেন, নির্বাচনে কারা কাজ করতে পারবে, আর কারা পারবে না নির্বাচন কমিশনকে অবশ্যই একটি পরিপত্র জারি করতে হবে।

শনিবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছিলেন, সিটি নির্বাচনে মন্ত্রী-এমপিরা প্রচারণা ও ঘরোয়া কাজেও অংশ নিতে পারবেন না। আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান তোফায়েল আহমেদ অবশ্য বলেছিলেন, নির্বাচন কাজে এমপিদের অংশ নেয়ার সুযোগ আছে।

আগামী ৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটির ৫৪ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৯শে জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের পূঁজা থাকায় ভোটের তারিখ পেছানোর আবেদন করা হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার এ বিষয়ে আদেশ হওয়ার কথা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি