৫ মে ২০২৬

মক্কা-মদিনায় ঈদের জামাত অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মক্কা-মদিনায় ঈদের জামাত অনুষ্ঠিত

বিদেশ ডেস্ক: পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সূর্যোদয়ের কিছুক্ষণ পরই মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববীতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই দুই মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজের জামাতে অংশ নেয় লাখ লাখ মুসল্লি।

এর আগে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে আজ মঙ্গলবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, লেবানন, ইরাক, মিশর, কুয়েত ও অন্যান্য দেশে ঈদ উদযাপিত হচ্ছে। তবে জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন ও সিরিয়ার কিছু অংশে আজ ঈদ উদযাপিত হচ্ছে না।

আফ্রিকার দেশগুলোর মধ্যে আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, মরক্কো ও চাদে গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ মঙ্গলবার এসব দেশে ঈদ পালিত হচ্ছে। ঈদ উদযাপিত হচ্ছে মধ্য আফ্রিকার অন্যান্য দেশগুলোতেও। তবে ঈদ উদযাপনের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে আগামী বুধবার (৫ জুন) ঈদ উদযাপিত হবে।

ইউরোপের বিভিন্ন দেশেও আজ সোমবার ঈদ উদযাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে-যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও তুরস্ক। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও আজ সোমবার ঈদ উদযাপিত হচ্ছে।

অন্যদিকে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানে আগামীকাল ঈদ উদযাপিত হবে। বাংলাদেশে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। যদি আজ চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল বুধবার (৫ জুন) বাংলাদেশে ঈদ উদযাপিত হবে। আর যদি আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার (৬ জুন) ঈদ উদযাপিত হবে।

উল্লেখ্য, এক মাস রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর উদযাপন করে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রতি ও সৌহার্দ্যের বার্তা দেয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি