মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়লো বাংলাদেশে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে তুমব্রু-টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ৪ ঘণ্টা চলে ওই সংঘর্ষ। এসময় স্থানীয়রা ভয়ে সীমান্ত ছেড়ে নিরাপদে চলে যায়। পরে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাতের সংঘর্ষে তুমব্রু পশ্চিমকূল ও এর পাশের এলাকায় একটি মর্টারশেল ও একটি ভারী অস্ত্রের গোলা পড়ে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে লোকজন এলাকায় ফিরলে সেগুলো দেখতে পায়। মানুষ এখন সীমান্তে অবস্থান করতে ভয় পাচ্ছেন।
এ ঘটনায় কক্সবাজারের পালংখালী ও হোয়াইক্যং সীমান্ত এলাকাতেও বেশ উত্তেজনা বিরাজ করছে। গত তিনদিন মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের কাছে প্রতিবাদ লিপি পাঠালেও সেটির এখনো উত্তর পায়নি বিজিবি। উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি