৬ মে ২০২৬

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান বাইডেনের
নিজস্ব প্রতিবেদক : সেনা অভ্যুত্থানের পর আটক অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে মিয়ানমারের সেনাবাহিনীকে 'ক্ষমতা ত্যাগ' করার আহ্বান জানিয়েছেন বাইডেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি)বিকেলে প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম বৈদেশিক নীতির ভাষণে এ আহবান জানিয়েছেন। সংঘাত এড়াতে মিয়ানমারে টেলিযোগাযোগে আরোপিত নিয়ন্ত্রণ তুলে নেওয়ার আহ্বান জানান বাইডেন। এ সময় তিনি বলেন, 'এ বিষয়ে কোন সন্দেহ থাকতে পারে না যে, গণতন্ত্রে কখনই জোর করে জনগণের ইচ্ছা বিরুদ্ধে কোন কিছুই করা সম্ভব নয়। সেই সঙ্গে বিশ্বাসযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়।' তিনি আরও বলেন, 'মিয়ানমারের সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে তা ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে সকল ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং সহিংসতা থেকে বিরত থাকতে হবে।" বাইডেন বলেন, গণতন্ত্রে কোনোভাবেই কোনো বাহিনীর জনগণের অভিপ্রায়ের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচনের ফল পাল্টে দেওয়ার সুযোগ নেই। অং সান সু চির দল বিপুল ভোটে জয়ী হওয়া নভেম্বরের নির্বাচনে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ তুলে গত সোমবার ভোরে দেশটির ক্ষমতা দখল করেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। তবে নির্বাচন কমিশন বরাবর বলে আসছে, ভোট সুষ্ঠু হয়েছিল। সোমবারই মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেনাবাহিনীর ক্ষমতাগ্রহণ ঠেকাতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার জানান, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে দেশটির ব্যক্তি ও সামরিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞায় নির্বাহী আদেশ জারির কথা ভাবছে হোয়াইট হাউস। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি