৭ মে ২০২৬

মিয়ানমার থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ১৭ যাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিয়ানমার থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরলেন ১৭ যাত্রী

বাংলাপ্রেস ডেস্ক: মিয়ানমার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। এতে ফিরেছেন ১৭ জন যাত্রী। তবে, এরমধ্যে ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানের কেউ নেই বলে জানিয়েছে বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৯ মে) ভোরে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের (বিজি-০৬০) একটি উড়োজাহাজ (ড্যাশ-৮) অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, ২ জন পাইলট ও ২ জন কেবিন ক্রু ছিলেন।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, দুর্ঘটনাকবলিত বিমান যাত্রীদের কেউ গুরুতরভাবে আহত হননি। তাদের কারোরই জীবনশঙ্কা নেই।

দুর্ঘটনার পর বাংলাদেশ বিমানের এক বার্তায় জানানো হয়, দুর্ঘটনার পর ইয়াংগুন বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের আনতে বুধবার (৮ মে) রাত ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের বিশেষ ওই উড়োজাহাজটি ইয়াংগুন যায় ও বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩৩ মিনিটে বিশেষ উড়োজাহাজটি ইয়াংগুন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

মিয়ানমারের বাংলাদেশ মিশন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বিমানের ১১ জনকে বিমানবন্দরেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এছাড়া ১৯ জনকে বিমানবন্দরের কাছাকাছি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তবে কারো অবস্থাই গুরুতর নয়।

রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরেকটি বার্তায় জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নেয়া ১৯ জনের মধ্যে ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে ইয়াংগুনে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর পেতে স্বজনরা বিমানের হেল্পলাইন ০২৮৯০১৫৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে বিমানের বার্তায় জানান হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি