৭ মে ২০২৬

মিয়ানমার কথা রাখছে না, ডাহা মিথ্যা বলছে: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিয়ানমার কথা রাখছে না, ডাহা মিথ্যা বলছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: রোহিঙ্গা ইস্যুকে প্রধান্য দিয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি এ ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, সাম্প্রতিককালে মিয়ানমারের মন্ত্রী বলেছেন- বাংলাদেশ থেকে যে সব রোহিঙ্গা যাচ্ছে না এর জন্য বাংলাদেশ দায়ী। বাংলাদেশ কোনো ধরনের কো-অপারেশন করছে না। তার এ বক্তব্য সঠিক নয়। বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব সময় প্রস্তুত।

তিনি বলেন, মিয়ানমার বার বার কথা দিয়ে কথা রাখছে না। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা ছিল মিয়ানমারের। কিন্তু তাদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ভূখণ্ডে বিভিন্ন রকম অপরাধ সংঘটিত হচ্ছে।

তিনি আরো বলেন, ৬ মাস আগে যখন মিয়ানমারের জয়েন্ট কমিশনের সঙ্গে আমাদের বৈঠক হয় তখন তারা বলেছিল রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তারা কাজ করছে। তারা বার বার প্রতিশ্রুতি দিচ্ছেন রোহিঙ্গাদের নিয়ে যাবেন। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। এমনকি মিয়ানমারের নো-ম্যানসল্যান্ডে যারা আছেন তারাও ফেরত যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রতিবেশী দেশের বিরুদ্ধে কিছু বলতে চায় না। কারণ তারা আমাদের বন্ধু। কিন্তু তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মিথ্যা বলছে। এমন ডাহা মিথ্যা আমরা কেমন করে হজম করবো। আবার তাদের অনুরোধ করবো রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ব্যাপারে তাদের বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতিও অনুরোধ জানাবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি