মিথ্যা তথ্য প্রদানে মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান নেতা বহিষ্কার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান আইনপ্রণেতা জর্জ সান্টোসকে বহিষ্কার করা হয়েছে। ১৭৮৯ সালে কংগ্রেসের যাত্রা শুরুর পর ষষ্ট এবং ২০০২ সালের পর প্রথম ব্যক্তি হিসেবে বহিষ্কৃত হলেন। প্রথমবারের মতো তিনি প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছিলেন। মিথ্যা তথ্য দিয়ে কংগ্রেসের সদস্যপদ লাভ এবং দাতাদের অর্থ তছরুপ করে বিলাসবহুল জীবনযাত্রা নির্বাহ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদ ৩১১-১১৪ ভোটে তাকে বহিষ্কার করে। উল্লেখ্য, প্রতিনিধি পরিষদে কাউকে বহিষ্কার করতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়।
মার্কিন প্রতিনিধি পরিষদের ২৩৪ বছরের ইতিহাসে অন্যতম বিতর্কিত চরিত্র এই ৩৫ বছর বয়স্ক নিউ ইয়র্ক রিপাবলিকান ২০২২ সালে নির্বাচিত হন। কিন্তু তারপরই প্রকাশিত হয় যে নির্বাচনের আগে তিনি নিজের সম্পর্কে যেসব তথ্য দিয়েছিলেন, সেগুলোর প্রায় সবই ভুল। তার শিক্ষা, ধর্ম, পেশাগত অভিজ্ঞতা-সবই মিথ্যা ছিল।
ফেডারেল প্রসিকিউটররা তার বিরুদ্ধে নির্বাচনী তহবিলে কারচুপি করা, দাতাদের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করেছেন। তবে স্যান্টোস এসব অভিযোগ অস্বীকার করেছেন। পরে তদন্তে সব অভিযোগ প্রমাণিত হয়।
তিনি দাবি করেছিলেন যে তিনি গোল্ডম্যান স্যাচেসে কাজ করেছেন, তিনি ইহুদি, তিনি কলেজ ভলিবল দলে তারকা খেলোয়াড় ছিলেন। কিন্তু এর কোনোটাই সত্য ছিল না।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি