৬ মে ২০২৬

মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে: হানিফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে: হানিফ
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে। কারণ, এটাই প্রথম নয়, এই প্রথম আলো বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাহবুব উল আলম হানিফ বলেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। সেই দিবসে একটা শিশুর ছবি দিয়ে প্রথম আলোতে একটা নিউজ করা হয়েছে। যে নিউজটা পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রভাবে করা হয়েছিল। নিউজটা যে মিথ্যা খবর ছিল সেটা তারা বুঝতে পেরে নিউজটা সরিয়ে ফেলেছেন। নিউজটি সরিয়ে তারাই প্রমাণ করেছে নিউজটা ষড়যন্ত্রমূলক ছিল, তার কোনো সত্যতা ছিল না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই নিউজকে কেন্দ্র করে প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তখন মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, এতে অসুবিধা কী? আমার তো বোধগম্য হয় না। মির্জা ফখরুলে বোধের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নেই। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, গণতান্ত্রিক পার্টির নেতা ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে সিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসসের নেতা মো. রেজাউল রশিদ খান, গণতন্ত্র মজনু পাটির সভাপতি জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি