৫ মে ২০২৬

মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি মারা গেছেন

বাংলাপ্রেস ডেস্ক: কায়রোতে আদালতকক্ষে একটি মামলার বিচার চলার সময় সংজ্ঞা হারানোর পর তিনি মারা যান বলে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন খবর দিয়েছে।

সাতষট্টি বছর বয়স্ক মোহাম্মদ মোরসি তার বিরুদ্ধে আনা এক গুপ্তচরবৃত্তির মামলায় হাজিরা দিচ্ছিলেন। ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর সাথে সন্দেহজনক যোগাযোগ রাখার অভিযোগ এনে ওই মামলা করা হয়েছিল। মিশরের 'আরব বসন্ত' নামে খ্যাত সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মোহাম্মদ মোরসি প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা এবং মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু এক বছর পরই তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় এবং সেনাবাহিনী মোরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে।

তখন থেকেই তিনি কারাবন্দী আছেন। মোরসি ক্ষমতাচ্যুত হবার পর তার সমর্থক এবং মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে মিশরের কর্তৃপক্ষ। তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের নেতা হন আবদুল ফাত্তাহ আল-সিসি, যিনি এখন মিশরের প্রেসিডেন্ট।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি