৪ মে ২০২৬

মিশরে চার্চে গাড়ি হামলায় নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিশরে চার্চে গাড়ি হামলায় নিহত ৭

বাংলাপ্রেস অনলাইন : মিসরের একটি চার্চে গাড়ি হামলায় কমপক্ষে সাত জন নিহত ও আহত হয়েছেন ১৪ জন। শুক্রবার রাজধানী কায়রো থেকে উত্তরে ২৭০ কিলোমিটার দূরের মিনায়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেইন্ট স্যামুয়েল কপটিক ক্রিশ্চিয়ান মনাস্ট্রি নামের ওই চার্চের বিশপ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে বলে জানিয়েছেন তিনি। তবে এখনও কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার ঘটনা দায় স্বীকার করেনি। এর আগে ২০১৭ সালের মে মাসে মিসরে আরেকটি চার্চে বন্দুক হামলায় ২৮ জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা করেছিল বলে স্বীকার করে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি