৫ মে ২০২৬

মিশরে ৪৩০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিশরে ৪৩০০ বছরের পুরনো সমাধি আবিষ্কার (ভিডিওসহ)

বিদেশ ডেস্ক: ৪৩০০ বছরের পুরনো এক সমাধি আবিষ্কার হল মিশরে। দক্ষিণ কায়রোতে এই সমাধি খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে গোটা দেওয়াল জুড়ে রং ও তেলের সংমিশ্রণে আঁকা গুরুত্বপূর্ণ নক্সা রয়েছে। সমাধিটি মিশরের পঞ্চম রাজবংশের সময়কালের। এত পুরনো হওয়া সত্ত্বেও এখনও নক্সাগুলি খুব ভাল অবস্থাতেই আছে।

সমাধিটি দেখে অনুমান করা হচ্ছে, এটি মিশরের পঞ্চম রাজবংশের খুয়ে নামের আধিকারিকের। পঞ্চম রাজবংশ ৪৩০০ বছর আগে শাসন করত। সেই সময়ের তিনি এক জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এল(L) আকৃতির সমাধিক্ষেত্রটি শুরু হয়েছে একটি ছোট্ট গলি দিয়ে, যেটি ঢালু হয়ে নীচে নেমে গিয়েছে। সমাধির দেওয়াল, ছাদে সুন্দর রঙিন ছবি আঁকা রয়েছে বলে জানিয়েছেন খননকারী দলের প্রধান মহম্মদ মেগাহেদ। ছবিতে দেখানো হয়েছে, সমাধির মালিক একটি টেবিলে বসে রয়েছেন। এ ছাড়াও নানা গুরুত্বপূর্ণ নক্সা রয়েছে দেওয়াল জুড়ে।

[embed]http://twitter.com/AntiquitiesOf/status/1117378617070239744[/embed]

মিশরের পুরাতত্ত্বমন্ত্রী খালেদ আল-এনানি জানিয়েছেন, গত মাসেই সমাধিটি খুঁজে পাওয়া গিয়েছে। পুরো সমাধিটি সাদা চুনাপাথর দিয়ে তৈরি। এই সমাধিতে বিশেষ এক প্রকার রং ও তেল ব্যবহার করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি