৬ মে ২০২৬

মিশিগানের মামলা খারিজে দুশ্চিন্তায় ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিশিগানের মামলা খারিজে দুশ্চিন্তায় ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজের ভোট গণনা বন্ধে দায়ের করা মামলা স্থানীয় আদালতে খারিজ হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে ট্রাম্প ও তাঁর প্রচার শিবিরের। স্থানীয় সময় বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন মিশিগানে জয়ী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাসে তেমনটাই বলা হচ্ছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস বৃহস্পতিবার ট্রাম্প শিবিরের করা মামলা খারিজের আদেশ দেন। এ সংক্রান্ত লিখিত আদেশ মার্কিন সময় শুক্রবার দেবেন বলেও জানিয়েছেন তিনি। স্টিফেনস বলেছেন, এই মামলা চালিয়ে যাওয়ার কোনো ভিত্তি তিনি খুঁজে পাননি। এদিকে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, মিশিগানে ভোট গণনা বন্ধ করার জন্যই এই মামলা দায়ের করা হয়েছিল। আর বাইডেনের প্রচার শিবিরের পক্ষ থেকে মামলা দায়েরের সমালোচনা করে বলা হয়েছে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছিল। এর কোনো আইনি ভিত্তিই ছিল না। মিশিগান ও উইসকনসিনে জেতার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের হোয়াইট হাউসে যাওয়ার পথ কিছুটা সহজ হয়ে গেছে। ইলেকটোরাল কলেজ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি