৬ মে ২০২৬

মিশিগানের গভর্নরকে অপহরণ চেষ্টায় আরো ৭ জন গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিশিগানের গভর্নরকে অপহরণ চেষ্টায় আরো ৭ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা সাজানোর দায়ে আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়। আটক ১৩ জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই। ‘উলভারিন ওয়াচম্যান’ নামে একটি দল ওই ১৩ মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনা করছিলেন বলে জানা গেছে। করোনাকালে লকডাউনে বেশ কড়াকড়ি আরোপ করেন মিশিগানের গভর্নর। এ কারণে লকডাউনবিরোধী অনেক মিছিলে তাকে জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করা হয়। অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমার্যাদা করছেন। তাই উগ্রবাদী এই দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিলো। তারা হলেন অ্যাডাম ফক্স, ব্যারি ক্রফট, কালেব ফ্র্যাঙ্কস, ড্যানিয়েল হ্যারিস, ব্র্যান্ডন ক্যাসেরটা ও টে গারবিন। অভিযুক্ত ওই শ্বেতাঙ্গ দলটি বিশ্বাস করে, বেশ কিছু অঙ্গরাজ্যের গভর্নর মার্কিন সংবিধানের অমার্যাদা করছেন। তাই উগ্রবাদী এই দলটি মিশিগানের গভর্নরকে অপহরণের ছক কষছিল। আটক মোট ১৩ জনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অপহরণের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এফবিআই। তারা হলেন অ্যাডাম ফক্স, ব্যারি ক্রফট, কালেব ফ্র্যাঙ্কস, ড্যানিয়েল হ্যারিস, ব্র্যান্ডন ক্যাসেরটা ও টে গারবিন। এ ঘটনার প্রতিক্রিয়ায় গ্রেচেন হুইটমার গণমাধ্যমকে বলেন, ‘গভর্নর হিসেবে বাইবেল ছুঁয়ে শপথ নেওয়ার সময় আমি জানতাম, কঠিন দায়িত্ব নিতে যাচ্ছি। কিন্তু এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে, তা ভাবতে পারিনি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ধন্যবাদ।’ এদিকে এমন ঘটনার জন্য ডেমোক্রেটিক নেতা গ্রেচেন হুইটমার মার্কিন প্রেসিডেন্টের দিকে আঙুল তুলেছেন। হুইটমার বলেন, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, শ্বেতাঙ্গ উগ্রবাদীর অস্তিত্ব নেই। ট্রাম্পের এ ধরনের কথার কারণেই মূলত উগ্রবাদীরা আরও ভয়ানক হয়ে ওঠে। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা আরো তীব্র হচ্ছে। এর আগে রাজনৈতিক বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, নির্বাচনকে ঘিরে উগ্রবাদী দলগুলো আরো সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে। এদিকে, এ ঘটনার জন্য ডেমোক্রেটিক নেতা গ্রেচেন হুইটমার মার্কিন প্রেসিডেন্টের দিকে আঙুল তুলেছেন। হুইটমার বলেন, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, শ্বেতাঙ্গ উগ্রবাদীর অস্তিত্ব নেই। ট্রাম্পের এ ধরনের কথার কারণেই মূলত উগ্রবাদীরা আরো ভয়ানক হয়ে ওঠে। এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা আরো তীব্র হচ্ছে। এর আগে রাজনৈতিক বিশেষজ্ঞেরা জানিয়েছিলেন, নির্বাচনকে ঘিরে উগ্রবাদী দলগুলো আরো সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি