৪ মে ২০২৬

মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী !

বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে শ্রদ্ধাভাজন নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। গ্যালপ পোলের এক মতামত জরিপে এই ফলাফল জানা যাচ্ছে। খবর : বিবিসি বাংলা।

তার এই নির্বাচনের মধ্যে দিয়ে তালিকার শীর্ষে থাকা হিলারি ক্লিনটনের শ্রেষ্ঠত্বের অবসান ঘটলো। মিসেস ক্লিনটন - যিনি সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি ১৭ বছর ধরে সবচেয়ে শ্রদ্ধাভাজন নারীর আসনটিতে বিরাজমান ছিলেন। কিন্তু এবার তার অবস্থান তালিকার তৃতীয়তে। দ্বিতীয় স্থানটি দখল করেছে জনপ্রিয় টক-শো হোস্ট ওপরাহ্ ইউনফ্রি।

এই মতামত জরিপের পুরুষদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাভাজন হিসেবে উত্তরদাতারা বেছে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। তিনি গত ১১ বছর ধরেই এই সম্মানটি পেয়ে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন। গ্যালপ পোল ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই মতামত জরিপটি পরিচালনা করে আসছে। তবে শুধুমাত্র ১৯৭৬ সালে কোন জরিপ হয়নি। এই জরিপে ১০২৫ প্রাপ্তবয়স্ক উত্তরদাতাকে বিশ্বের যে কোন জায়গা থেকে তাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন মানুষটিকে বেছে নিতে বলা হয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি