৪ মে ২০২৬

‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের মুকুট জিতলেন শিরিন শিলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘মিস ইউনিভার্স’ বাংলাদেশের মুকুট জিতলেন শিরিন শিলা

বাংলাপ্রেস ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- এর মুকুট জিতলেন শিরিন আক্তার শিলা। গতকাল বুধবার রাতে বসুন্ধরা কনভেশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন শিরিন আক্তার শিলা।

বিজয়ীর মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের শৈল্পিক মুকুট (ক্রাউন) পরিয়ে দেন সাবেক মিস ইউনিভার্স (১৯৯৪) ও বলিউড তারকা সুস্মিতা সেন।

বাংলাদেশের হয়ে এবার তি‌নি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায়। তার দেশের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।

গ্র্যান্ড‌ফিনালের মঞ্চে এসে সু‌স্মিতা সেন বলেন, ‘মিস ইউনিভার্সের প্ল্যাটফর্মের কারণে আমাকে সারা বিশ্ব চিনিছে। আন্তর্জাতিকমানের এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার জন্য আত্মবিশ্বাসটাই আসল, ভাষা মুখ্য নয়। যিনি প্রথম মিস ইউনিভার্স হবেন এই সুন্দর দেশকে তুলে ধরতে পারবেন। তার জন্য আশীর্বাদ থাকল।’

প্রথম 'মিস ইউনিভার্স বাংলাদেশ' হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।'

'মিস ইউনিভার্স বাংলাদেশ'-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮ তম আসর। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’- প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন শিলা।

প্রসঙ্গত, 'মিস ইউনিভার্স বাংলাদেশ'-এর মূল বিচারক হিসেবে ছিলেন, সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, হেরিটেজ ক্র্যাফটসের তুতলি রহমান তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী, সাবেক ক্রিকেটার আতাহার আলী খান, প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি