মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (রাত) ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর এলাকা থেকে দগ্ধ অবস্থায় ওই যুবক হাসপাতালে আসেন। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি