মিন্নিকে নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্বেই রিফাত খুন : নিহতের বাবা

বরগুনা থেকে সংবাদদাতা : বরগুনায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যার দুদিন পার হলেও, এখনও এর কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিভিন্ন পক্ষ থেকে পারিবারিক দ্বন্দ্বকে এর প্রধান কারণ বলা হলেও আছে ভিন্ন মতও। পরিবারের প্রত্যাশা, কারণ যাই হোক দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে খুনিরা।
বরগুনার সদর উপজেলার দুলাল শরীফ এখনো বিশ্বাসই করতে পারছেন না, একমাত্র ছেলে রিফাত আর কখনো ফিরবে না। চোখের জলে সন্তানের কবরে প্রার্থনাতেই সান্তনা খুজে ফিরছেন বৃদ্ধ বাবা।
খুনের কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও, দুলাল শরীফ মনে করেন, স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে ব্যক্তিগত দ্বন্দেই এই হত্যাকান্ড। সেদিনের ঘটনার আলোচিত চরিত্র মিন্নির পুরো পরিবার শোকে স্তব্ধ। চোখের সামনে প্রিয়জন হারানোর দুঃসহ স্মৃতি তাড়া করে ফিরছে তাকে। তার দাবি, নিহত রিফাত ও অভিযুক্ত নয়নের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে প্রেমের সম্পর্কের জেরেই এই হত্যাকান্ড। বুধবারের ঘটনায় করা মামলায় এখনো ধরাছোয়ার বাইরে প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ নয়নসহ আরো অনেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি