মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম।
ওসি মঞ্জরুল বলেন, বেশ কিছুদিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে।
আজিদা পারভীন পাখি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি