মহেশপুরে ফেনসিডিলসহ ক্লিনিক মালিক আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর এলাকায় ৩৫ বোতল ফেনসিডিলসহ আবুল বাশার নামে এক ক্লিনিক মালিক বিজিবির হাতে আটক হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ছামসুল হকের ছেলে। আবুল বাশারের ভৈরব বাজার ও জিন্নানগর বাজারে “মডার্ন ক্লিনিক” নামে দুইটি বেসরকারী হাসপাতাল আছে।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর কামরুল হাসান গনমাধ্যম কর্মীদের জানান, রোববার সকালে সামন্তা এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ক্লিনিক মালিক ও গ্রাম্য চিকিৎসক আবুল বাশার ফেনসিডিলসহ মটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বিজিবির টহল দল তার ব্যাগ তৃল্লাসী করে ৩৫ বোতল ফেন্সিডিল, নগত ৩ হাজার টাকা ও ১৩৫ সি সি কালো রংয়ে একটি ভারতীয় ডিসকভার মোটর সাইকেল জব্দ করে। এ ব্যাপারে তার নামে মহেশপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি