৯ মে ২০২৬

মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মহেশপুরে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করেছে। বৃহস্পতিবার মহেশপুর-জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকালে মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসটি গতিরোধ করে তল্লসী চালায়। এ সময় বাসে মালিক বিহীন একটি বক্সে ৩.০৪০ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করে। বিজিবি সুত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা আগেভাগে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি