৬ মে ২০২৬

মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে ৪ দালালসহ আটক ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহেশপুর সীমান্তে ভারতে যাওয়ার পথে ৪ দালালসহ আটক ৬

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পথে ৪ দালালসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শুক্রবার ভোররাতে মহেশপুর উপজেলার মাইল বাড়িয়া মাঠের মধ্য হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার শিংগা বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে রাজ কুমার সেন (২৩) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে কিরন চন্দ্র বিশ্বাস (৬২)। এছাড়ার অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী ৪ দালালকে আটক করা হয়।

তারা হলেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ইব্রাহীম ফরাজির ছেলে আব্দুল কাদির (৩১), আলী আহাম্মদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), সুলতান আলীর ছেলে আহসান হাবীব (২৪) এবং ইবাদত মন্ডলের ছেলে নুর ইসলাম মন্ডল।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দুপুরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি