৮ মে ২০২৬

মহেশপুর সীমান্তে অস্ত্র উদ্ধার ও বাংলাদেশি নাগরিক হস্তান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মহেশপুর সীমান্তে অস্ত্র উদ্ধার ও বাংলাদেশি নাগরিক হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার ও আটক ১১ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার-৬০/৪১-আর থেকে প্রায় ১৫০ গজ ভেতরে স্থানীয় টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার মধ্যে থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও- ৮৭৫১ সুবেদার মোঃ আতিয়ার রহমান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে গত বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কর্তৃপক্ষ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেযে, অবৈধভাবে ভারতে প্রবেশকালে ১১ জন বাংলাদেশিকে (২ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু) আটক করা হয়েছে। পরবর্তীতে রাত ৯টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ৬১/৭-এস এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সাধারণ ডায়েরি (জিডি) করে আটক কৃতদের জীবননগর থানায় হস্তান্তর করে। বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি