৫ মে ২০২৬

মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ আটক ২৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ আটক ২৮
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালাল সহ ২৮ জনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জন নাটোর, ১ জন লক্ষ্মীপুর ও ১ জন বরিশাল জেলার বাসিন্দা। তাদেরকে সহযোগিতার দায়ে মহেশপুরের সেজিয়া গ্রামের দালাল সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তেতে সীমান্তের গয়েশপুর বিওপির বিজিবি সীমান্তের মাটিলা থেকে ১৯ জন ও সামন্তা থেকে ৮ জন ও সেজিয়া থেকে ১ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদেরকে মহেশপুর সোপর্দ্দ করাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সবাইকে হোমকোয়ারেন্টাইনে রাখা প্রয়োজন বলেও তিনি জানান। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি