মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৬ বাংলাদেশী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ ২৪ ঘন্টায় ৩৬ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু। মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরে ১২টা পর্যন্ত মহেশপুরের মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সুত্রে জানা গেছে, মানব পাচারের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও
অভিযান জোরদার করা হয়। অভিযানকালে ২৪ ঘন্টায় এক দালালসহ ৩৬ জনকে আটক করে বিজিবি।
আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়। উল্লেখ্য শুধু নভেম্বর মাসেই অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ১১৪ জনকে বিজিবি আটক করেছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি