৭ মে ২০২৬

মহাসড়কের পাশে রিকশার লেন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মহাসড়কের পাশে রিকশার লেন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক: জাতীয় ও আঞ্চলিক সব মহাসড়ক ও সড়কের পাশে রিকশা ও ভ্যানহ ধীর গতির যানবাহন চলাচলের জন্য আলাদাভাবে লেন নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, ‘জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের সড়ক ও মহাসড়কগুলোর পাশে সামান্য দূরত্ব বজায় রেখে আলাদা লেন নির্মাণ করা হবে। এ লেনে ধীরগতির যানবাহন চলাচল করবে। এতে করে মহাসড়কের যানজট ও দুর্ঘটনা অনেক কমে আসবে।’

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘সবগুলো মহাসড়কে হয়তো আমরা একসঙ্গে এ লেন নির্মাণ করতে পারব না। এ কারণে অগ্রাধিকার ঠিক করে এটা করা হবে। মহাসড়কগুলোতে ধীরগতির যানবাহনগুলো চলাচল করার কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও দুর্ঘটনা ঘটে প্রচুর। অনেক সময় এ দুর্ঘটনা রোধ করা সম্ভব হয় না। পৃথক লেনের ব্যবস্থা থাকলে এসব দুর্ঘটনা এড়ানো যাবে।’

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘আজকের বৈঠকে প্রধানমন্ত্রী বিদ্যমান সড়ক ও মহাসড়কগুলো আরো প্রসস্ত করা এবং পুরু করার নির্দেশ দিয়েছেন। এতে করে মহাসড়কগুলো আরো টেকসই ও মজবুত হবে।’

সভায় পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান ছাড়াও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাসহ মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি