৪ মে ২০২৬

মহাসড়কে চলন্ত বাসে হঠাৎ আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম
মহাসড়কে চলন্ত বাসে হঠাৎ আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার

চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুন মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:   ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অজ্ঞাত পুরুষ যাত্রী আগুনে পুড়ে মারা যান। রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাইয়ে সাকুরা পরিবহণ নামের বাসে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি সাকুরা বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়।পথে উপজেলার মেলকাই এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, বাসটিতে অতিরিক্ত জ্বালানি রাখা হয়েছিল। সেই জ্বালানি লিক হলে হেলপার সেটি মেরামতের চেষ্টা করেন। এ সময় কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন অজ্ঞাত যাত্রীর পোড়া মরদেহ উদ্ধার করেছি।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সূত্র: যুগান্তর

 বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি